
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে পরিচালনা কমিটির মতবিনিময় ও পরিদর্শণ
ময়মনসিংহ প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও ওয়ার্ড পরিদর্শণ অনুষ্ঠিত হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান বাড়াতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রকৌশলী এম ইকবাল হোসেন (এমপি) এবং সহ-সভাপতি (ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেনের সাথে এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন।
আলোচনাসভায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে পরিচালনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শণ করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।এ সময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ মহানগর ছাত্রদল, উত্তর জেলা ছাত্রদল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।