
বহরপুর বাজারে ভয়াবহ অগ্নি/কাণ্ডে প্রায় ১০টি দোকান পু/ড়ে ছাই
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নি/কাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের মিলসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আ/গুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আ/গুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
অ/গ্নিকাণ্ডে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান স্যারের ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তাৎক্ষণিকভাবে অ/গ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নি/কাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।