1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ

ভূঞাপুরে মৎস্য পক্ষের অনুষ্ঠানে জেলে মাত্র ২০-২৫ জন, এলাকায় জেলেদের মধ্যে ক্ষোভ!

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ভূঞাপুরে মৎস্য পক্ষের অনুষ্ঠানে জেলে মাত্র ২০-২৫ জন, এলাকায় জেলেদের মধ্যে ক্ষোভ!

মাসুদুল হাসান মাসুদ,
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে জাতীয় মৎস্য পক্ষের মতো গুরুত্বপূর্ণ এ আয়োজনে মূল অংশীজন সাধারণ জেলে ও মৎস্য চাষীদের উপস্থিতি ছিল খুবই কম। বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ জেলেদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাধারণ জেলে ও মৎস্য চাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা থাকলেও সরেজমিনে দেখা যায়, মাত্র ২০ থেকে ২৫ জন মৎস্যজীবী ও জেলে উপস্থিত ছিলেন। ফলে জাতীয় পর্যায়ের এ কর্মসূচিতে মাঠপর্যায়ের প্রকৃত জেলেদের বড় একটি অংশই উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে ভূঞাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েকজন সাধারণ জেলের সঙ্গে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, মৎস্য পক্ষের বিষয়ে মৎস্য দপ্তর থেকে অনেককেই আগে থেকে জানানো হয়নি। পর্যাপ্ত যোগাযোগ ও প্রচারণা না থাকায় তারা বিষয়টি জানতে পারেননি এবং অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। ।

স্থানীয় জেলেদের অভিযোগ, প্রকৃত ও পর্যাপ্ত সংখ্যক সাধারণ জেলের অংশগ্রহণ নিশ্চিত না করেই দায়সারাভাবে নামমাত্র কয়েকজনকে নিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে। সরকারি একটি জাতীয় কর্মসূচিতে তৃণমূলের জেলেদের কেন সম্পৃক্ত করা হলো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

প্রশ্ন উঠেছে, জাতীয় মৎস্য পক্ষের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে সাধারণ জেলে ও মৎস্য চাষীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার মূল দায়িত্ব কার—উপজেলা মৎস্য দপ্তরের নাকি সংশ্লিষ্ট মৎস্যজীবী সংগঠনের?

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার মুঠোফোনে জানান, মৎস্যজীবী ও জেলেদের সকল সংগঠনকে অনুষ্ঠানের বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও কেন তারা উপস্থিত হননি, তা তিনি বলতে পারছেন না। তিনি আরও বলেন, আয়োজনে বরাদ্দই ছিল মাত্র ২০০ থেকে ২৫০ জন জেলের জন্য। তাহলে সকল জেলেকে কীভাবে জানানো সম্ভব? জেলেদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নটির সরাসরি জবাব না দিয়ে বলেন, অনেক জেলেই উপস্থিত ছিল।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. মাহবুব হাসান বলেন, অনুষ্ঠানটি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে হয়েছে। সেখানে সংশ্লিষ্ট মৎস্যজীবী ও জেলেদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব তাদের। কেন সাধারণ জেলেদের উপস্থিতি কম ছিল, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অনুষ্ঠানের উদ্দেশ্য যেন প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD