1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৬ আগস্ট) রাতে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে কাউকে পাওয়া না গেলেও পাটক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে মালিকবিহীন ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে বিজিবি।
এরপর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিদিরপুর বিওপির আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়ার পর বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে নৌকাযোগে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪২ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করা হয়।
এদিকে রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাইকেল নিয়ে আসা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তিনি সাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্য রাজশাহী শুল্ক অফিস/শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD