1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার দুই কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার দুই কারবারি গ্রেপ্তার

মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা একটি মোবাইল ফোনে ২০টির বেশি অনলাইন জুয়ার অ্যাপ রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের পাকড়তলী মোড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মো. মেহেদী হাসান, এএসআই (নিঃ) মাসুদ রানা এবং সঙ্গীয় কনস্টেবল ৪৪৩ মো. ছাইফুল ইসলাম, কনস্টেবল ৫৭৬ মো. ইব্রাহিম খলিল ও কনস্টেবল পারভেজ হোসেন উল্লাহসহ পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল সোনারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনট পূর্ব নয়াপাড়া এলাকার মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD