
সিলেট জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় মদ পাচার: ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার, ট্রাকসহ আটক ১
সিলেট জেলা প্রতিনিধি
অদ্য ১৪/০৮/২০২৬খ্রি; অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা সাহেবের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র)/ সজল দাস সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউপির হরিপুর সাকিনস্থ সিলেট তামাবিল মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন ১৪/০৮/২০২৬খ্রি; ভোর ০৫:১৫ ঘটিকার সময় তামাবিল হতে সিলেটগামী ১টি বালুবাহী হাইড্রোলিক ড্রামট্রাক ট্রাক থামিয়ে ড্রাম ট্রাকের বালুর নিচে চেসিস এর উপর পৃথকভাবে তৈরী চেম্বার হতে ১। ৩৬ বোতল ROYAL STAG DELUXE BLENDED WHISKY- 750 ml, ২। ৩৪ বোতল ROYAL GREEN DELUXE BLENDED WHISKY- 750 ml, ৩। ৩২ বোতল ICONIQ WHITE 750, মোট পরিমান ৭৬.৫০০ মিলি লিটার বা ৭৬.৫ লিটার, আনুমানিক মূল্য ৩,০৬,০০০/- টাকা উদ্ধার পূর্বক উদ্ধারকৃত মদ’সহ মদ বহনকারী হাইড্রোলিক ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো-ট- ১২-২৩৬৭ জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় ১। শাহরিয়া আহমদ(২২), পিতা: ইসমাইল আলী, মাতা:- দিলারা বেগম, গ্রাম: নয়াখেল(বানই), থানা:- গোয়াইনঘাট, জেলা:- সিলেটকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।