1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নেছারাবাদে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

‎নেছারাবাদে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক, থানায় অভিযোগ
‎
মো. ফরিদ আহমেদ, ‎নেছারাবাদ (পিরোজপুর)
‎
‎পিরোজপুরের নেছারাবাদে দিনদুপুরে এক প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে চারজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এতে প্রবাসীর স্ত্রী, কন্যা ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনতা মো. নাঈম (২৫) নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যপারে প্রবাসীর ভাই মো. মিরাজ বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
‎
‎​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
‎
‎অভিযুক্ত ঘাতক মো. নাঈম (২৫) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেছারাবাদ উপজেলা শাখার একজন সক্রিয় কর্মী।
‎​
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশের একটি সুপারি গাছ বেয়ে ঘরে প্রবেশ করে অভিযুক্ত নাঈম। এ সময় ঘরের কাজ করার একপর্যায়ে প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলেন। তিনি মোবাইলে স্বজনদের বিষয়টি জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেয় এবং হাতে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। ​নাজমা আক্তারের চিৎকারে তার কন্যা রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে তাদের চিৎকার শুনে প্রতিবেশী নুহিন মিয়া (জাহাঙ্গীর হোসেনের ছেলে) উদ্ধারে এগিয়ে এলে তাকেও আঘাত করে আহত করে নাঈম।
‎
‎​আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্ত নাঈমকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাঈম ও তার বাবা রফিক মিয়াকে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎​
‎​হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার বলেন, ​”ঘরে কাজ করার সময় হঠাৎ দেখি নাঈম সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকেছে। আমি মোবাইলে ফোন করতে গেলে সে বাধা দেয়। পরে চিৎকার করলে ছুরি দিয়ে আমাকে আঘাত করে। আমার মেয়ে ও প্রতিবেশী নুহিন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।”

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান,​”এ ঘটনায় নাঈম ও তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
‎
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD