1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাসিক প্রশাসকের বাণী গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র-ক্রিয়া সামগ্রী বিতরণ বালিয়াকান্দিতে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাবেয়া বিগবাজারের নামে প্রতারণামূলকভাবে সুকৌশলে ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগে অনিয়ম, ফরিদপুরে অনিয়মের অভিযোগে ৪ হাসপাতাল বন্ধ ঘোষণা। বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন

বালিয়াকান্দিতে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

বালিয়াকান্দিতে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোমিন শেখ:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ী।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বালিয়াকান্দির কাউন্নাইর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে আসামি মো. আব্দুল কুদ্দুস শেখের (৪৭) নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস শেখ কাউন্নাইর গ্রামের মৃত হামিদ শেখের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারি।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির বসতঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD