1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

রাজশাহী ব্যুরো

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন পবা উপজেলা সমবায় কর্মকর্তা ও কাশিয়াডাঙ্গা কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ট্যাগ অফিসার মোঃ সুলতানুল ইসলাম (৫৪)।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কের কাশিয়াডাঙ্গা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার জীবন রক্ষায় হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছে। এছাড়া মাথার পেছনে ও বাম চোখে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সরকারি মোটরসাইকেলে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন সুলতানুল ইসলাম। কলেজের সামনে পৌঁছালে যশোর ট-১১-৩০১৩ নম্বরের একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তার দুই পা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর কাশিয়াডাঙ্গা কলেজসংলগ্ন এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, কলেজের সামনে পুলিশ বক্স থাকলেও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। পাশাপাশি স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ডের অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হয় শিক্ষার্থীদের। তারা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি আহত কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার কথাও জানান।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়েই সুলতানুল ইসলাম এ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।
এ ঘটনায় আহত কর্মকর্তার ছোট বোনের স্বামী আজাহার ইসলাম বাদী হয়ে ট্রাকচালক রতন রায়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ আলী জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD