1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

মোমিন শেখ:

রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজবাড়ী সদরের বিনোদপুর লোকোশেড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবুবকর সিদ্দিক। এ সময় রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—বালিয়াকান্দি উপজেলার রামদিয়া কাউনিয়া গ্রামের মোকছেদের ছেলে মো. ফিরোজ (২৬) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামের মৃত আফাস উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)। শফিকুল ইসলাম বর্তমানে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামি মো. ফিরোজ ও মো. শফিকুল ইসলামকে পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিনোদপুর লোকোশেড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD