1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু কালুখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএফআইডিসির চেয়ারম্যান হলেন মোসাদ্দেক হোসেন বুলবুল

লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে লামা থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায়, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে লামা থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তি বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে সামশুল আলম (২৬)।

অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লামা থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রায়হান উদ্দিন বলেন, “আজ ২৪ জুলাই ২০২৬ তারিখে লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় (লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে) স্থানীয় জনসাধারণ এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে। পরে তারা লামা থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশের দাবি, আটক সামশুল আলম দীর্ঘদিন ধরে নয়াপাড়া হাইস্কুল সড়ক এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে লামা থানা পুলিশ জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD