1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউএনও, মনিষা রানী কর্মকার পেলেন সম্মাননা জন্ম-মৃত্যু নিবন্ধনে মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিবালয় রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে বালিয়াকান্দিতে ভুল প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাজশাহীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজশাহীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী জেলায় চলমান সাত দিনব্যাপী বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার (২২ জুলাই) জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১৮ লিটার দেশীয় মদ, ১০০ বোতল ইসকাফ সিরাপ, ৬০৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক মামলায় ৭ জন এবং বিভিন্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে দ্বিতীয় দিনের অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD