1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী*

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

*মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী*

কায়সার আশ্রাফীঃ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম, ২২ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো। তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকল্প হাতে নিলেও পতিত ফ্যাসিষ্ট সরকার লুটেপুটে ভাগবাটোয়ারা করেছে তারই ধারাবাহিকতা এখনো বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন সহযোগিতা দেখা যায় নি তিনি সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, নিরাপদ আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান

তিনি ২১ জুলাই, মঙ্গলবার রাতে কোতোয়ালী থানার ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের বিশিষ্টজনের সম্মানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় একটি হল রুমে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য এবং কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ ও কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী আ.ন.ম জোবায়ের।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কাজী নাসির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী রেজাউল করিম মুরাদ, বিশিষ্ট সমাজসেবক এম, রহমান বাবুল, এডভোকেট নজরুল ইসলাম শুকরিয়া, ইসলামী ছাত্রশিবির আন্দরকিল্লা ওয়ার্ড সভাপতি ছগির আহমদ, শ্রমিক নেতা কামরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে কোতোয়ালী থানা শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল কবীর, আন্দরকিল্লা ওয়ার্ডের নায়েবে আমীর শামসুল হক সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইফুদ্দীন খালেদ, ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ জানে আলম, মোহাম্মদ রাসেল, নুরুল হক, সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD