1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায় কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৫ গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাগরিক মতামতেই হবে রাজশাহীর উন্নয়ন: রাসিক প্রশাসক আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হিসাব রক্ষক আবুল কালামের নেতৃত্বে অনিয়মের সিন্ডিকেট। প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা ।

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি

সরকারি মূল্য ১,০৫০ টাকা হলেও অতিরিক্ত ৪৫০ টাকা গুনছেন কৃষক; সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হাত / বাজারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে চড়া দামে ডিএপি (DAP) সার বিক্রির অভিযোগ উঠেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নির্ধারিত প্রতি বস্তা ডিএপি সারের সরকারি মূল্য ১,০৫০ টাকা হলেও উপজেলার বিভিন্ন হাট-বাজারে তা ১,৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি বস্তায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ৪৫০ টাকা আদায় করছেন অসাধু ব্যবসায়ীরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এক শ্রেণির সার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারি মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা।
ভুক্তভোগী কৃষকেরা জানান, দফায় দফায় কৃষি উপকরণের দাম ও উৎপাদন ব্যয় বেড়ে গেলেও সেই অনুপাতে ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা। এরই মধ্যে সারের অতিরিক্ত মূল্য তাদের চাষাবাদে নতুন সংকট তৈরি করেছে। প্রয়োজনীয় সার কিনতে গিয়ে অনেক কৃষক আর্থিকভাবে চরম চাপের মুখে পড়েছেন।
স্থানীয়দের দাবি, বাজারে সারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রকাশ্য অনিয়মের পেছনে জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আক্কেলপুরবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগই কৃষকদের স্বস্তি ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD