1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও, নিরুপমা রায় কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩৫ গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাগরিক মতামতেই হবে রাজশাহীর উন্নয়ন: রাসিক প্রশাসক আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: জরিমানা, গুদাম সিলগালা লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ৪০ লাখ টাকা ও হাইজিন কিট বিতরণ গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হিসাব রক্ষক আবুল কালামের নেতৃত্বে অনিয়মের সিন্ডিকেট। প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক খোকন সাকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন সিকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে একটি ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (রেজিল্ট্রেশন নম্বর: বগুড়া ট-১১-২৪৭২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর নিহত প্রতিমা রানীর স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD