1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে ফুলেল শুভেচ্ছা নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা কথাশিল্পী, অনুবাদক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন আজ চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, সময় বাড়িয়ে ক্ষতিপূরণের চেষ্টা আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা । বীর শহীদ সাগর আহম্মেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস। বন্যাদুর্গত ৩১০০ পরিবারের পাশে বিজ, চট্টগ্রাম-রাঙামাটিতে খাদ্য ও ওষুধ বিতরণ দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন।

কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :মিজানুর রহমান

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম শেখ ওই গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে গিয়ে তিনি ফিডের বস্তার নিচে জসিমের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার গভীর রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করেন জসিম। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে জসিমের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD