1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার দুই মাসের কর্মকাণ্ডে আস্থার প্রতীক মাহফুজুর রহমান রিটন: রাজশাহীতে প্রশাসন ও রাজনীতিতে ইতিবাচক মূল্যায়ন । গোপীনাথপুর থেকে আক্কেলপুরে কৃষক কার্ড কার্যক্রমের শুভ সূচনা: কৃষকদের তথ্য সংগ্রহে শুরু হলো রোডম্যাপ বাস্তবায়ন “শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন

“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন”

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন”
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাদিম শরীফ।

ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি কীর্তিপাশা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। রুদ্ধশ্বাস এ ম্যাচে আলোড়ন সুপার নাইন ২-১ গোলের ব্যবধানে কীর্তিপাশা সুপার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদুর রহমান খান, সম্মানিত আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি ছিলেন হেদায়েতুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ইমন এবং পরিচালনায় ছিলেন হাফিজুর রহমান মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম, যিনি পুরো ম্যাচটি দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করেন।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জসিম উদ্দিন তপু বলেন,
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ শেখায় এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এই শিরোপা আমাদের দলের প্রতিটি খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের উৎসর্গ করছি। ভবিষ্যতেও আমরা কীর্তিপাশার ফুটবলকে আরও এগিয়ে নিতে চাই।”
রানারআপ কীর্তিপাশা সুপার কিংস দলের অধিনায়ক তাওহীদ ইসলাম অপু বলেন,
“ফাইনালে হারলেও আমরা হতাশ নই। প্রতিপক্ষ ভালো খেলেছে, তাদের অভিনন্দন। আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব। এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন,
“যুবসমাজকে সুস্থ, মাদকমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠভিত্তিক ক্রীড়াচর্চা বাড়লে সমাজে সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। কীর্তিপাশার তরুণদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের স্বপ্ন পূরণে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”
আয়োজনের অন্যতম উদ্যোক্তা হাসিবুর রহমান বলেন,
“এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল এলাকার তরুণদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করা এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করা। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সবার সহযোগিতায় আমরা সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছি। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং সুশৃঙ্খল আয়োজন কীর্তিপাশার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে উপস্থিত দর্শকদের অভিমত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD