1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

‎দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত

স্টাফ রিপোর্টার:

‎রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও বাইপাস এলাকায় অস্ত্রধারী এক কিশোর গ্যাংয়ের ভয়াবহ দৌরাত্ম্য শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার বাসিন্দা আয়ুব পাল এবং নুরু কাজি মিলে একটি শক্তিশালী অপরাধী চক্র গড়ে তুলেছে।

‎প্রাপ্ত অভিযোগে জানা গেছে, আয়ুব পাল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় এবং ফেরিঘাট ও বাইপাস সড়কে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ করছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি এবং পতিতালয়ের মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই চক্রটি।

‎স্থানীয়রা জানান, অস্ত্র প্রদর্শন ও নানা অপকর্মের কারণে সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা নির্বিঘ্নে অপরাধ চালিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এবিষয়ে অভিযুক্ত নুরু কাজির মুঠোফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে নুরু কাজির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে অন্য আরেকটি মামলায় জেল হাজতে আছে। আর ঘটনার মুল অভিযুক্ত আয়ুব পালের 01713-530337 এই নম্বরে একাধিক ফোন দেওয়ায় হলেও তিনিও ফোন রিসিভ করেনি।

‎এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম  জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ইদানিং লক্ষ্য করছে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যক্তির অস্ত্রসহ ছবি ভাইরাল হচ্ছে। বিষয়টা ইতিমধ্যে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত সাপেক্ষে  ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে অতিদ্রুত  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও  বলেন,অপরাধজনক কোন বিষয় আমাদের নজরে আসলে আইনগত ব্যবস্থা নেবো। অপরাধী সে যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD