1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এলাকাবাসী আতঙ্কিত বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১ রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার কার্যালয় উদ্বোধন, বন্যা-বালুদস্যুতা নিয়ে সরকারের কড়া সমালোচনা এড. ইকবাল হাছানের রাজানগর বালিখালীতে মসজিদ পুনর্সংস্কার কাজের উদ্বোধন রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব । রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় র‍্যাব-৫-এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
র‍্যাব-৫ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মোঃ মুকুল ওরফে কালু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
এ সময় ট্রাকচালক মোঃ রাজু মিয়া (২০) নামে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় আটক ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD