1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

বিয়ের একদিন পরই যুবকের আত্মহত্যা, ভাগনের লাশ দেখে মামার মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বিয়ের একদিন পরই যুবকের আত্মহত্যা, ভাগনের লাশ দেখে মামার মৃত্যু

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডিমলায় বিয়ের মাত্র একদিন পর আব্দুল মালেক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভাগনের এই অকাল মৃত্যু সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার আপন মামা আহিদুল ইসলাম (৪০)। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে আব্দুল মালেকের লাশ পাওয়া যায়। নিহত মালেক ওই এলাকার নুরুল হকের ছেলে। মৃত মামা আহিদুল ইসলাম একই উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পারিবারিকভাবে আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনন্দ কাটতে না কাটতেই বুধবার দিবাগত মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরের ছাদের কাঠামোর সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে ভাগনের মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে যান মামা আহিদুল ইসলাম। সকালে তিনি ভাগনের মরদেহ দেখতে এসে তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, “বিয়ের মাত্র একদিন পর মালেকের আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক ও দুঃখজনক। একই সাথে ভাগনের শোকে মামার মৃত্যুর বিষয়টি পুরো এলাকায় এক বেদনাবিধুর পরিস্থিতির সৃষ্টি করেছে।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD