1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান । মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ‘নয়ন ডাকাত’ নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু। যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ ক্রোক, আতঙ্কে গোদাগাড়ী শিষ্য হেরোইন কারবারীরা রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী ব্যুরো

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। তবে অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৩৪)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সহযোগী মিঠু পালিয়ে যেতে সক্ষম হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। প্রাথমিক তদন্তে জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD