1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫-এর অভিযান

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫-এর অভিযান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫-এর অভিযান

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দেব চন্দ্র দাস (২২)কে মামলা দায়েরের মাত্র ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।
র‍্যাব-৫ জানায়, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
এর আগে চারঘাট উপজেলার আরজি সাদীপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গুরুতর অসুস্থ শিশুটিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
(র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে ) ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD