1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বিদায় সংবর্ধনা

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ শাহজাহানের কর্মজীবনের বিভিন্ন সাফল্য, পেশাগত দক্ষতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি সম্মাননা স্মারক প্রদান করে বিদায়ী ডিআইজির ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে রাজশাহী রেঞ্জে কর্মরত অবস্থায় সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং সবার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম; রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিদায়ী ডিআইজির সম্মানে সম্মাননা স্মারক প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আন্তরিক পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD