1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা ‘গ্রাহকের আস্থাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি’

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা
‘গ্রাহকের আস্থাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি’

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখায় ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় রাজশাহীর আলুপট্টি মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ব্যবস্থাপনা, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রদূত হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপদ বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর সেবা, শরিয়াহসম্মত কার্যক্রম এবং গ্রাহকবান্ধব উদ্যোগের কারণে ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়ভিত্তিক স্কিমে গ্রাহকদের আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তারা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খালেকুজ্জামান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে শাখার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সমাজসেবী, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যাংকের গ্রাহক আয়শা আক্তার লিজা বলেন, “এক সময় ইসলামী ব্যাংককে ঘিরে নানা আলোচনা ও প্রশ্ন ছিল। তবে বর্তমানে দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকটি আবারও মানুষের আস্থা অর্জন করেছে। এখন গ্রাহকরা নিশ্চিন্তে তাদের সঞ্চয় ও বিনিয়োগ ইসলামী ব্যাংকের হাতে তুলে দিচ্ছেন।”

বক্তারা আরও বলেন, একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার গ্রাহক। সেই আস্থা ও ভালোবাসাকে ভিত্তি করেই ইসলামী ব্যাংক নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। উপস্থিত গ্রাহকেরা ব্যাংকের সেবার মান, কর্মকর্তাদের আন্তরিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার অভিমত ছিল, গ্রাহকের আস্থাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সবচেয়ে বড় শক্তি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD