1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা। পাঁচবিবিতে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে আটক। গ্রামীনফোন ৫% বিলম্ব বকেয়া আদায়ে রাজশাহীতে মানববন্ধন  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ৭৩ বছর উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউএনও, মনিষা রানী কর্মকারের উদ্যোগে শিবালয় ভূমি অফিসে সেবায় স্বচ্ছতা, রাজস্ব আদায়ে শতভাগ সাফল্য জনদুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্যান্ডবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও, মনিষা রানী কর্মকার বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা।

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী উচনা এলাকায় জমির গাছ কেটে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগে আদালতে মামলা করেন ভুক্তভোগী নজরুল ইসলাম। উচনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, জাহিদ হোসেন, জনি হোসেন, মাসুদ হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম, আফতাব ও আঞ্জুরা বেগমসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে আদালতে মামলা করেন নজরুল।

মামলার আর্জিতে জানা যায়, উপজেলার উচনা মৌজার আর.এস খতিয়ান নং-১২৫৪, দাগ নং-২০৯ এর ২৬ শতক ভিটা জমির ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে উভয়ের মধ্যে। ২০১৭ সালে জেলা বিজ্ঞ আদালত বিবাদীদের নালিশী সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ দেন। নিষেধাজ্ঞা আদেশ সত্বেও বিবাদী গণ দলবল নিয়ে জুন মাসের শনিবার জমিতে লাগানো ২২’টি ইউক্যালিপটাস, মেহগনি ২২’টি, কদম ১’টি ও আকাশমনি ১০’টি গাছ কেটে মোট ৩ লাখ ৩৭ হাজার টাকার ক্ষতি করে। ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪/৭/১০/১৬/২০ ধারার অপরাধে নজরুল তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। উক্ত আইনে মামলা গ্রহণ করে ওয়ারেন্ট ইস্যুপূর্বক অপরাধীদের গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে ন্যায় ও সঠিক বিচারের প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত নজরুল।

এবিষয়ে রফিকুল বলেন, আমাদের জমিতে নজরুলের পরিবার জোর করে গাছ লাগায়।এক বছর আগে মেম্বার চেয়ারম্যান ও স্থানীয় সুধীজন মিলে বৈঠকের মাধ্যমে নজরুলকে গাছ কেটে নিতে বললেও কথা শোনে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD