1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে অটোরিকশাচালককে মারধর, থানায় অভিযোগ রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া, এসিল্যান্ডের উদ্যোগে ফিরলেন নিজ ভিটায় রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি। রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজশাহীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কর্ণহার থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার বেজুড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো: গাজলুর রহমান (৪২) এবং কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের মো: সেরাজুল ইসলামের স্ত্রী মোসা: মিলিয়ারা বেগম ওরফে মিলি (৪৯)। উভয়েই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

গত ০২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজলুরকে এবং একই তারিখ ও সময়ে কর্ণহার থানার শিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মিলিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা পরিমাপে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন এবং গাঁজা বিক্রির নগদ ১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি গাজলুরের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD