1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আরএমপি কমিশনারের সঙ্গে মহিলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে অটোরিকশাচালককে মারধর, থানায় অভিযোগ রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে ঘরছাড়া, এসিল্যান্ডের উদ্যোগে ফিরলেন নিজ ভিটায় রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি। রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সি নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। বিশ্লেষণ করে অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ‘ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD