1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৭ জুন) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নবনির্বাচিত নেতাদের সাংগঠনিক কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধ, শৃঙ্খলা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি রাজশাহী কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা রাজশাহী কলেজে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা রাখার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান, প্রচার সম্পাদক জুবাইদ হাসান যতনসহ রাজশাহী কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়ন, ইতিবাচক ছাত্ররাজনীতি এবং নগর উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD