1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা

রাজশাহী ব্যুরো

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। অভিযানে তার হেফাজত থেকে ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ) এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার ভারসো ইউনিয়নের ভারসো ঋষি পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কুখ্যাত নারী মাদক কারবারি শ্রীমতী ডলি রানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার পলাতক স্বামী সমোর সাহা ওরফে সুমনের হেফাজতে থাকা মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। পাশাপাশি ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামি সমোর সাহা ওরফে সুমনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD