1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (রাত ১১টার দিকে) নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি একটি বিশেষ মাদকবিরোধী টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বিশেষ মাদকবিরোধী টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD