1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডলকে বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

এ সময় হামলা চালিয়ে জলপাইতলা মোড়স্থ ওয়ার্ড বিএনপির একটি অফিস ঘরও ভাংচুর করা হয়েছে। জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের জলপাইতলা মোড় সংলগ্ন পাউবোর (পানি উন্নয়ন বোর্ডের) জমি দখল করে এলাকার চিহ্নিত বখাটে শহিদুল ইসলাম শহিদ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিতে গেলে রোববার বিকেলে শহিদের নেতৃত্বে সান্টু প্রামানিক, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ও হাবলুসহ এলাকার কয়েকজন বখাটে একজোট হয়ে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডলকে মারধর করে। এরপর জলপাইতলা মোড়স্থ ৩নং ওয়ার্ড বিএনপির অফিস ঘরও ভাংচুর করা হয়। বখাটেদের হামলায় আহত সাব্বির ও জামালকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD