
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জমাজমি বিরোধে আপন ২ ভাইকে কুপিয়ে যখম আশস্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবারে মহেশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা যায়,শ্রীনাথপুর গ্রামের মৃত বাহার আলী মন্ডলের ছেলে আব্দুস সাত্তাররের ২ ভাতিজাকে জমাজমি বিরোধে একই গ্রামের ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর যখম করে। আহতরা হলেন একই গ্রামের মৃতঃ রবিউল ইসলামের ছেলে সেলিম ও করিম। পারিবাহিক সূত্রে জানা যায়,আহত করিমদের জমির উপর প্রতিপক্ষদের বাশঁজার নুয়ে পরলে আহতরা মাথা কেটে দেয়।
এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে তাদের উপর হামলা করে। এ ঘটনায় চাচা আব্দুস সাত্তার বাদী হয়ে এজাহার ভুক্ত ১২ জন সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে মামলা হয়েছে। মামলা নাম্বার ১৭ তাং-১৩/০৬/২৬ইং। আসামীরা হলেন একই গ্রামের মৃত আক্কেল আলী ছেলে কবির হোসেন,মৃত শুকুর আলীর ছেলে নাসির উদ্দিন,মৃত আমির হোসেন ছেলে হাবিব, নিজাম উদ্দীন, মৃত বদির উদ্দীনের ছেলে রবিউল,সাইফুল ইসলাম, মারজুল, মনির, হযরত আলী, নুর ইসলাম জিহাদ,ইনামুল। এবিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন,অভিযোগ পাওয়া গেছে আসামী গ্রেফতার করার চেষ্টা চলছে।