1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ। পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শত বছরের ঐতিহ্য, বগুড়ায় নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলায় ক্রেতাদের ঢল যশোর জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে।

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি।

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টার;

ফরিদপুর জেলায় এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,
মোঃ দেলোয়ার হোসেন মৃধা,
ঢাকা মানিকগঞ্জ এলাকার কোন এক ব্যক্তি “ বাংলাদেশ এর মানবাধিকার কমিশন ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক, সাধারণ মানুষসহ অভিযোগকারী সাংবাদিক ও তার সহকর্মীদের ছবি, তথ্য ও নিউজ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানিকর পোস্ট করে আসছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময় ইনবক্সে হুমকি প্রদান করা হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, “ বাংলাদেশ এর মানবাধিকার কমিশন ওই আইডি থেকে সাংবাদিক সজল মালো ইনবক্সে প্রাণনাশের হুমকি ও অর্থ দাবি করা হয়। পরবর্তীতে বিষয়টি তিনি নিজে এবং তার সাংবাদিক সহকর্মীরা সংবাদ আকারে প্রকাশ করলে, আইডি পরিচালনাকারী ব্যক্তি আইডির নাম পরিবর্তন করে “বাংলাদেশ মানবাধিকার কমিশন ” নামে নতুনভাবে সেট করে এবং নতুন লিংক https://www.facebook.com/share/1EMMfCQyFG/সংযুক্ত করে। তবে নাম ও লিংক পরিবর্তন করা হলেও আগের আইডির সকল পোস্ট এই পরিবর্তিত আইডিতেই বিদ্যমান রয়েছে বলে জানা যায়।

গত (২৮ মে ২০২৬) হঠাৎ করে ওই ফেসবুক আইডি থেকে সাংবাদিক সজল মালো শুভ শুভ ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্তগুলো মানা না হলে এবং বিষয়টি থানা-পুলিশকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সজল মালো জানান, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফরিদপুর জেলার দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে তিনি দৈনিক অগ্নিশিখা, আধুনিক সংবাদ, ফরিদপুর জেলা ব্যুরো প্রধান হিসেবে, সু-প্রভাত ঢাকা-এর ভাঙ্গা ফরিদপুর জেলা প্রতিনিধি এবং অন্যান্য নিবন্ধনকৃত অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে বিশেষ প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের মাধ্যমে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন, “ বাংলাদেশ মানবাধিকার কমিশন ” নামের ফেসবুক আইডি থেকে যেভাবে আমাকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে এবং ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফরিদপুর জেলা প্রশাসনসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওই ফেসবুক আইডির পরিচালনাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকারের সহযোগিতায় যেন তিনি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সর্বশেষ তিনি দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মী সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ তাকে যেভাবে হয়রানি, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে—এ বিষয়ে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD