1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি হচ্ছে না।

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষটিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মহিষটিকে থানায় নেওয়া হয়। বিষয়টি ঘিরে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, ‘মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া অ্যালবিনো জাতের এই মহিষটি শুরু থেকেই মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। মহিষটিকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ। সম্প্রতি বিক্রির পর সেটিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়।

পরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার নির্দেশনায় ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটিকে আবার ফিরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে লালন-পালন করা হবে।’

উল্লেখ্য, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD