1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ।

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

 

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জঃ

 

গত ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ০১টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য (মদ, গাঁজা, ইয়াবা ও এস্কাফ সিরাপ) জব্দ করে। মনাকষা বিওপির ০১টি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি করে *ভারতীয় ০৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২,৫০০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।উল্লেখ্য যে, চলতি বছরে ৫৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ০২ জন আসামীসহ ভারতীয় ৪০৮ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১.৯৬০ কেজি হিরোইন, ২৬১ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৫,৫০০০০/- (পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD