1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা, শিরোইল পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি, এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে মো: জাহিদ হাসান জনি (২২); রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় গ্রামের রিপনের ছেলে হৃদয় (১৯); একই থানার পাঠানপাড়া গ্রামের মৃত নিমরোজ আলীর ছেলে মো: সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭); কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে সুরমান আলী (৩০) ও দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে মো: সাজমুল হক সাজু (৩২); বোয়ালিয়া থানার সুজানগর (শিল্পিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো: আজিমুদ্দিন (৫৫) এবং কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের মো: জয়দুল ইসলামের ছেলে মো: সম্রাট (২২)।

গতকাল ১৮ মে ২০২৬ তারিখ আরএমপির বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে রাত আনুমানিক ২ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে জনিকে, রাত আনুমানিক পৌনে ১ টার দিকে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকা থেকে হৃদয়কে, রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে একই থানার পাঠানপাড়া এলাকা থেকে রাসেলকে; বিকেল আনুমানিক ৪ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা মোড় এলাকা থেকে সুরমান ও সাজুকে; সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আজিমুদ্দিনকে এবং কাটাখালী থানার নওদাপাড়ার পশ্চিমপাড়া এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি আজিমুদ্দিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় মোট ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD