1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের নিহত।

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

 

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে সাড়ে ৮টায় উপজেলার মাশালিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল মাশালিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মন্ডল নিজ পাটক্ষেতে কাজ করতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন বলেন, হাসপাতালে আনার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে।

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD