1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।      

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

 

রাজশাহী ব্যুরো;

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সোমবার (৪ মে) নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

 

 

রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরাপুকুর জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ। এ সময় মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মসজিদের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও এলাকার নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাসিক প্রশাসক বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

 

এছাড়া ১৭ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD