1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিক্ষকের অবহেলায় এসএসসিতে মেধাবী ছাত্রীর স্বপ্নভঙ্গ! মানিকগঞ্জে পরীক্ষা কেন্দ্রে তুলকালাম।

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

 

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষকদের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে। অংক পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ ‘গ্রাফ পেপার’ (ছক কাগজ) হারিয়ে ফেলায় এক পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখন অনিশ্চয়তার মুখে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

​ঘটনার বিবরণ
​ভুক্তভোগী পরীক্ষার্থীর দাবি, আজ গণিত পরীক্ষা চলাকালীন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২০-২৫ মিনিট আগে থেকেই তিনি খাতা সেলাই বা স্ট্যাপলার করার জন্য দায়িত্বরত শিক্ষকদের বারবার অনুরোধ জানান। কিন্তু অভিযোগ উঠেছে, কক্ষ পরিদর্শকরা তার অনুরোধে কর্ণপাত করেননি। পরীক্ষার সময় শেষ হলে তাড়াহুড়ো করে খাতা ও গ্রাফ পেপার আলগা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান শিক্ষকরা।

পেপার নিয়ে যাওয়ার সময় অনেক পরীক্ষার্থীর পেপার আলগা থাকায় ভিতর থেকে গ্রাফ পেপার পড়ে যায়। পরবর্তীতে অগোছালোভাবে সবার কাগজ এলোমেলো করে রেখে দেয়। পরীক্ষার্থী পেপার চেক করার জন্য শিক্ষককে অনুরোধ করে বলেন তার পেপার এর ভিতরে গ্রাফ পেপার আছে কিনা দেখার জন্য, কিন্তু দায়িত্বরত শিক্ষক কর্নপাত করেননি।

​পরীক্ষা শেষে গ্রাফ পেপারটি হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। খবর পেয়ে অভিভাবকরা কেন্দ্রে ছুটে এলে শুরু হয় নাটকীয়তা। দায়িত্বরত শিক্ষক প্রথমে দাবি করেন, গ্রাফ পেপারটি খাতার ভেতরেই আছে। অভিভাবকের সাথে প্রায় ১০ মিনিট তর্কের পর এবং প্রশাসনের ভয় দেখালে শিক্ষকরা বিষয়টি হল ইনচার্জকে জানানোর পরামর্শ দেন।

​পরবর্তীতে কেন্দ্র সচিবের উপস্থিতিতে খাতা তল্লাশি করা হলে দেখা যায়, সেখানে কোনো গ্রাফ পেপার নেই। অর্থাৎ, শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীর পরিসংখ্যান বিভাগের গুরুত্বপূর্ণ ওই ছক কাগজটি হারিয়ে গেছে।

​ভুক্তভোগী মায়ের আর্তনাদ
​কান্নাজড়িত কণ্ঠে পরীক্ষার্থীর মা বলেন:
​”আজ যদি ওই শিক্ষকের অবহেলার কারণে আমার মেয়ের রেজাল্ট খারাপ হয় বা কোনো ক্ষতি হয়, তবে তার দায়ভার কে নেবে? আমি ওই সব শিক্ষকদের ধিক্কার জানাই যারা দায়িত্ব পালন না করে আমার মেয়ের মতো কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।”

​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক (DC), উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কেন্দ্র সচিবের আন্তরিকতা থাকলেও হারানো গ্রাফ পেপারটি উদ্ধার বা নম্বর প্রাপ্তির বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা মেলেনি।

​সাধারণ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, পরীক্ষা কেন্দ্রে যেখানে শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক থাকার কথা, সেখানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কেন? এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD