
স্টাফ রিপোর্টার :মিজানুর রহমান:
রাজবাড়ীর কালুখালী উপজেলার পেঁয়াজ বাজারে দীর্ঘদিন ধরে চলা ‘ধলতা’ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কালুখালী উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ এপ্রিল) ২০২৬ইং সকাল ৭:৩০ মিনিটে কালুখালী উপজেলার নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাজারের পাইকার ও আড়তদারদের ‘ধলতা’ বা ‘শুকনা’ নামে অতিরিক্ত পণ্য গ্রহণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বাজারে আসা কৃষকদেরও সচেতন করা হয় যাতে তারা ন্যায্য ওজনের বাইরে অতিরিক্ত পণ্য দিতে বাধ্য না হন।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ, আলুসহ কৃষিপণ্য ক্রয়ের সময় কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ নামে অতিরিক্ত পণ্য আদায় করে থাকেন। এতে ৪০ কেজি পণ্যের বিপরীতে ৪২ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত দিতে কৃষকদের বাধ্য করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক ও ক্ষতিকর।
এ ধরনের কার্যক্রম “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কৃষকদের আর্থিক ক্ষতি রোধ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ প্রথা বন্ধের প্রয়োজন