1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংশোধনী/প্রতিবাদলিপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: 

 

গত ২৮ শে এপ্রিল “পদ বাণিজ্যের অভিযোগে সমালোচনার ঝড়: মহিলা দলের নেত্রী তামান্নার বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি সংশ্লিষ্ট পক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

 

উক্ত সংবাদে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্নার বিরুদ্ধে উত্থাপিত পদ বাণিজ্য সংক্রান্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সম্পূর্ণরূপে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

 

সংশ্লিষ্ট পক্ষের দাবি অনুযায়ী, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য একপাক্ষিক এবং যথাযথ যাচাই-বাছাই ব্যতিরেকে প্রকাশিত হয়েছে, যা বিভ্রান্তিকর এবং সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করেছে। অভিযোগে উল্লিখিত আর্থিক লেনদেন বা পদ প্রদানের কোনো ঘটনা ঘটেনি বলেও তারা স্পষ্ট করেছেন।

 

উল্লেখ্য, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পূর্বে প্রকাশিত সংবাদে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

 

প্রকাশিত সংবাদের কারণে যদি কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD