1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত।  মাগুরায় ‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে তীব্র গরম ও লাগাতার লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। গাজীপুর জেলার সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা। সাংবাদিক জিয়ার পিতার মৃত্যুতে সেনা সদস্যদের জানাজায় অংশগ্রহণ ও সম্মান না প্রদানে শোক প্রকাশ৷। নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। ফরিদপুরে স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা। গাজীপুর শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে দায়ের গুরুতর জখম ১। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। 

মাগুরায় ‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত
মাগুরা সদর উপজেলায় ছাকাম মোল্যা। ছবি: সংগৃহীত

মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্ক:

মাগুরা সদর উপজেলায় ছাকাম মোল্যা। ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

ছাকাম মোল্যার বাড়ি সদর উপজেলার গোপালগ্রামে। তিনি স্থানীয়ভাবে বিএনপির ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সাদা মাইক্রোবাস তার বাড়ির সামনে এসে থামে। এসময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জানায়, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে থানায় নেওয়া হবে। এরপর তাকে দ্রুত মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, পাশের বেরইল পলিতা ইউনিয়নের একটি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

পরিবারের অভিযোগ, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃত পুলিশ সদস্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া পুলিশ পরিচয়ে কাউকে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানিয়েছেন, ওই রাতে যারা পুলিশ পরিচয়ে গিয়েছিল তারা পুলিশের সদস্য নয়। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD