1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। শনিবার সকাল ৯টায় নগর ভবন চত্বরে সৌজন্য সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের  নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান রাসিক প্রশাসক।

 

 

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরবাসীর চাওয়া-পাওয়া ও প্রত্যাশা পূরণে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

 

 

এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের মানবিক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নগরবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD