1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের চেষ্টার অভিযোগ শিক্ষক বুলবুলের বিরুদ্ধে।

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গাপাড়া গ্রামে এক গৃহবধূকে পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী লিপি বেগম জানান, আমার বাড়ির পিছনের বাথরুম থেকে আসার সময় একই এলাকার সাবেক ইউপি সদস্য তৈয়ব আলীর ছেলে বুলবুল আহমেদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার শাশুড়ি ও তার জা বাধা দিতে গেলে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ও প্রতিবেশী উপজেলার সদরের ভিতর বাজারের পান হাটির সামনে বুলবুল আহমেদের পিতা সাবেক ইউপি সদস্য তৈয়ব আলীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে অভিযোগ করলে তাদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারপিট করলে তাদের অবস্থা বেগতিক হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাদের পূর্ব শত্রুতার জের চলে এসেছিল। ঘটনার পর তারা তাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল তারা নিজেরাই ভাঙচুর করে। বিষয়টি ভিন্ন খাতে নিতে নিজেদের শরীরে আঘাত তৈরি করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলেও অভিযোগ করে এলাকাবাসী।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি এবং এ বিষয়ে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD