1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

কিশোরগঞ্জে থাই গেম লটারি ও ভিসা প্রতারণা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা ও থাই লটারি চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার(১০ এপ্রিল)দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, কিছু থাই গেম ও ভিসা প্রতারক ইউএসএ থাই লটারি, চাকুরীর প্রলোভনে ব্যাংক লোন, ভিসা প্রতারণা করে বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়ার শরিফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিজ্ঞাপন করে প্রচার চালানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে ভিসা প্রতারণা ও থাই গেমের সাথে জড়িত থাকায় আটককৃতদের সাইবার নিরাপত্তা আইনে (১১ এপ্রিল) বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিমের ছেলে শরিফুল ইসলাম(২৪), মেলাবর পশ্চিম পাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায়(২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি ১ নং ওয়ার্ডের বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম(২৭)। এ সময় তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন ৪টি, ওয়াইফাই রাউটার ১টি, ল্যাপটপ ১টি, ডেস্কটপ কম্পিউটার ১টি ও লটারির টিকিট ৮৬২টি সরঞ্জাম উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুল কুদ্দুস বলেন, আটক হওয়ার ৩ জনকে সাইবার নিরাপত্তা আইনে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD