1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার:

 

রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দলের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে বসন্তপুর ইউনিয়নের ১৪ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

 

দিনব্যাপী বিভিন্ন রাউন্ডের খেলা শেষে বালক দলে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চ্যাম্পিয়ন ও বেকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জন করে।

অপরদিকে বালিকা দল উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ন ও বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জন করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের শারীরিক মানসিক ও মেধার বিকাশে প্রতিবছর দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বসন্তপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাকির হোসেন সরদার,

আরো উপস্থিত ছিলেন কোলা  সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব ফরহাদ হোসেন বিশ্বাস, কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা রায়,  ইখলাস উদ্দিন বিশ্বাস, সদস্য বসন্তপুর ইউনিয়ন,  ফিরোজ মিয়া সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয় গন।

বসন্তপুর  ইউনিয়নের খেলাটি কোলা বাজার সংলগ্ন কোলা সরকারি বিদ্যালয় ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ এপ্রিল শনিবার দূপুর  ২,৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাকির হোসেন সরদার, ফরহাদ হোসেন বিশ্বাস প্রধান শিক্ষক কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়, উমা রায়, প্রধান শিক্ষক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অতিথিবৃন্দ,

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী, ছাত্র অভিভাবক ও ক্রীড়াপ্রেমি দর্শকগণ উপস্থিত থেকে শিশুদের এই প্রাণবন্ত খেলা উপভোগ করেন।

দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে খেলার রেফারীর দায়িত্ব পালন করেন ইসলাম খান

সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গন

টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক গন ও সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেব শিক্ষার্থীবৃন্দ।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রফি ও ইউনিয়ন রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।
স্ব স্ব দলের পক্ষে প্রতিষ্ঠান প্রধান ও দলের কোচ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে ট্রফি গ্রহন করেন।

উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD