1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। হবিগঞ্জে সড়কে গাড়ি থেকে চাঁ’দাবাজির সময় ৩ জনকে আ’টক করেছে সে’নাবাহি’নী। দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়। রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।  নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ। নড়াইলে লোহাগড়ায় টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ নববর্ষ উপলক্ষে মনোহরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরান রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।      গণপরিবহনে শৃঙ্খলা আনতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বিকল্প নেই

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।     

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা (বর্তমানে রাজপাড়া থানার তেরখাদিয়া) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: ইমতিয়াজ ওরফে আবির (২১) এবং রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৩)।

গতকাল ৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক পৌনে ৪ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবিরকে এবং একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগর ৬৫০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রাজ্জাকের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজ্জাকের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD