1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিতে এসিল্যান্ডের নিরলস তদারকি।      

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি

 

রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত এবং তেলের পাম্পগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রম সফল করতে নিরলসভাবে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

সম্প্রতি বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারেন, সেজন্য নিয়মিত তদারকি করছেন তিনি। বিশেষ করে কৃষিকাজ ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই জ্বালানি নিয়ে যাতে কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অবৈধভাবে মজুত না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন এই কর্মকর্তা।

তদারকি চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে তেল সংগ্রহের জন্য সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করেন তিনি।

উপজেলা প্রশাসনের এই তৎপরতার বিষয়ে সাধারণ গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে জানান, প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের কারণে পাম্পগুলোতে অহেতুক জটলা বা বিশৃঙ্খলা অনেকটাই কমেছে।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি সংকট তৈরির চেষ্টা করে বা নিয়ম অমান্য করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD