1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহীঃ


 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

র‍্যাব-৫ এর একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয়:১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার।০২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল তৈরি এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য কোনো অশুভ চক্র মজুদ করেছিল। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়।

জব্দকৃত বিস্ফোরক সরঞ্জামগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, জননিরাপত্তা রক্ষায় অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD