1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সাভারে ডিবির বিশেষ অভিযান: ৭ লাখ টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার।

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ৭ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২৪০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সাইফুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান চালায়। আটককালে সাইফুলের কাছ থেকে প্রায় ২৪০ গ্রাম ওজনের ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে পাইকারি দরে ইয়াবা এনে সাভারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, সাইফুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD